আবার চালু হতে যাচ্ছে মেগাবাইট ছাড়া ফেসবুক আর মেসেঞ্জার, পাঠানো যাবে ফ্রি টেক্সট ছবি ব্যতীত শুরু হতে যাচ্ছে, মোবাইলে মেগাবাইট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক আর মেসেঞ্জার ব্যবহার করে টেক্সট পাঠানো যাবে।কিন্তু কোনো প্রকার ছবি পাঠানো যাবে নাহ। এ সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো। এজন্য ‘শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক , মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। একই সঙ্গে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ও প্রকাশ করবে বিটিআরসি। পাশাপাশি ফোনের ব্যাপক ব্যাবহার যোগ্য অ্যাপস ফেসবুক লাইট & অফিসিয়াল ফেসবুক ফ্রি তেই চালানো যাবে।এবং মেসেঞ্জার এ টেক্সট করা যাবে কিন্তু ছবি আদান প্রদান করা যাবে নাহ। মঙ্গলবার বেলা ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থা...